মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

0
মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমি’র অডিটরিয়ামে অনুষ্ঠিত ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে এসইএল মেধাবৃত্তি-২০২৬ এবং ও ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তি প্রাপ্তদের সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়েছে ।

প্রাথমিক স্তরের ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক স্তরের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক পরীক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে বৃত্তি প্রাপ্তদের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল ।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, এসইএল মডেল একাডেমি পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব।

এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক ইসমাঈল হোসেন মুন্সী, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছবির উদ্দিন আহমেদ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক কামাল হোসেন খান, এসইএল মডেল একাডেমি’র সিনিয়র শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক বেলাল হুসাইন, অভিভাবক ফরিদ উদ্দিন সরকার, নুরুজ্জামান, ৫ম শ্রেনীর মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ান সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইএল মডেল একাডেমি’র সহকারী শিক্ষক সাকিব হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, এখন আর গতানুগতিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন প্রয়োজন মানসম্মত শিক্ষা। তাই তোমরা মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতার সাথে চেষ্টা করবে এটা আমার বিশ্বাস। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনার সন্তানকে শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবেই তৈরি করলে চলবে না।

তাদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে হবে। আর সন্তানকে যদি সত্যিকার অর্থে মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তবে আপনার সন্তানকে আর পিছনে তাকাতে হবে না। সে আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উপকারেই আসবে। তাকে দিয়ে সমাজ ও রাষ্ট্রের কোন ধরনের ক্ষতি হবে না সেই বিশ্বাস আপনারা রাখতে পারেন। অনুষ্ঠানে বক্তারা এসইএল মডেল একাডেমি মতলবে মেধাবী শিক্ষা বিস্তারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।

এ শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ে মতলবে, প্রতিষ্ঠাতা, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,সামাজিক, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সুনাম বয়ে আনতে সক্ষম হয়েছে। প্রতি বছর মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনে কোমলমতি শিশুদেরকে মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছেন।

এজন্য সকলে স্কুলটির প্রতিষ্ঠাতা এসইএল মডেল একাডেমি’র প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা অত্র স্কুলটির আরো উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here