প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক:মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় অপরাধ দমন ও সাধারণ মানুষের অভিযোগ সহজে গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অভিযোগ/তথ্য বক্স স্থাপন করা হয়েছে। এই বক্সের মাধ্যমে নাগরিকরা নাম-পরিচয় গোপন রেখেও তথ্য বা অভিযোগ প্রদান করতে পারবে।
শুক্রবার বিকেলে কলাকান্দা ইউনিয়ন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন- কলাকান্দা বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই রেজাউল করিম। কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লা, সমাজসেবক ডাঃ আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং নেতা আল আমিন দেওয়ান, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মুসলিম প্রধান,উপজেলা ছাত্রদলের মিজানুর রহমান ঢালী,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মাল, ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন,আবুল খায়ের রানা।
আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোস্তফা বেপারী, ফয়েজ তাঁতী, আজহারুল ইসলাম”সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ





