১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

তালতলীতে ৪৫০ লিটার তৈল জব্দ ১০ হাজার টাকা জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে তৈল মজুদ করে বেশী দামে বিক্রি করার অপরাধে ৪৫০লিটার তৈল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দক্ষিণ গেন্ডামারার বগীর রাস্তার মাথার বাস স্ট্যান্ডের আমির হোসেন জোমাদ্দারের তৈলের দোকান থেকে ৪৫০লিটার তৈল জব্দ করেন।

জানা গেছে, তৈল মজুদ করে বেশী দামে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে দক্ষিণ গেন্ডামারার বগীর রাস্তার মাথার বাস স্ট্যান্ডের আমির হোসেন জোমাদ্দারের তৈলের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকান থেকে ১৭৫ লিটার ডিজেল ও ২৭৫ লিটার পেট্্েরাল জব্দ করে।

এসময় তৈলের মালিক আমির হোসেন জোমাদ্দারকে ১০ হাজার টাকা জরিমানা করে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়। মজুদকৃত তৈল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে খোলা বাজারে ন্যায্য মূল্যে বিক্রি করেছে প্রশাসন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত