২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জাতীয়

রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের গণমিছিল

প্রেসনিউজ২৪ডটকমঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে গণমিছিল করছেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ দিকে যাচ্ছে।

গণমিছিলে থাকা এক ব্যক্তি বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার প্রতি সমর্থন রেখে আজকের কর্মসূচিতে আমরা জড়ো হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় মিছিলে যোগ দেওয়া ছাত্র-জনতা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ —ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় সায়েন্স ল্যাব বায়তুল মামুর মসজিদের নিচে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত