২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে হানিরপাড় গ্রামে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) কলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর – মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।

কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মুকবুল হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু,কলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মোল্লা, বিএনপি নেতা আবুল কাসেম বেপারী প্রমুখ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত