১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

ভোলায় বেপোরোয়া মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেপোরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসনাইন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩১ জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়কের উপরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসনাইন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাড়ী বাড়ির খাদেম আলী বেপারীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গতকাল বুধবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ শশীভূষণ থানার পশ্চিম পাশে দক্ষিণ আইচা টু চরফ্যাশন সড়ক দিয়ে যাচ্ছিলো নিহত হাসনাইন।

এসময় রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাহাবুদ্দিন চৌকিদারের ছেলে সৈকতের বেপোরোয়া গামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন হাসনাইন। স্থানীয়রা ও রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হান্নান হাওলাদার তাকে উদ্ধার করে শশীভূষণ বাজারের পল্লী চিকিৎসক সাত্তারের কাছে এনে প্রাথমিক চিকিৎসা দেন।

পরে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে নেওয়ার জন্য অটো বোরাকে উঠালে তার মৃত্যু হয়। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ম.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত