২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

কুড়িগ্রামে জেলা পরিষদের অর্থায়নে ৪০ জন অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা পরিষদের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫ দিন মেয়াদি সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শিলখুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অঃ দাঃ) মিজানুর রহমান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল বারী, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, শিলখুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এবং ইউপি সদস্য শফিকুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, মহিলা বিষয় কর্মকর্তা জয়ন্তী রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম মিঠু, এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কিছু সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণে শিলখুড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নদীবেষ্টিত চরাঞ্চলের ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

অংশগ্রহণকারী নারীরা জানান, এ প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা ঘরে বসেই সেলাই কাজের মাধ্যমে আয় করতে চান। এতে করে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং স্বামীর আয়ের পাশাপাশি নিজেরাও পরিবারে অবদান রাখতে পারবেন। এ প্রশিক্ষণ কর্মসূচি নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত