২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুর সীমান্ত দিয়ে দু’দিনে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় বিএসএফ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরের মাঠিলা ও বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা দু’দিনে নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।বিজিবি সুত্রে জানাগেছে, বুধবার সকাল ১১টার দিকে মহেশপুরের মাঠিলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতে অবস্থানকারী নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে ফেরত দিয়েছে। এস মধ্যে ৮ জন পুরুষ,২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।অপর দিকে মঙ্গলবার বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতের জোড়পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতে অবস্থানকারী নারী-পুরুষ ও শিশুসহ ৪ জনকে ফেরত দিয়েছে।

এস মধ্যে ২ জন পুরুষ,১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, ফেরত দেওয়া ১৫ জনকে  মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ্দ করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত