১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলব উত্তরে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মতলব উত্তর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপজেলার মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত ইউনিয়নগুলোতে ৩ হাজার পরিবারকে ১০ কেজি করে চাউল ও ১শ’ পরিবারকে শিশু খাদ্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আহমদ, ষাটনল ইউপি চেয়ারম্যান মো. ফেরদাউস আলম সরকার’সহ ইউপি সদস্যবৃন্দ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত