১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে কৃষকের ৩ হাজার ড্রাগন ও ৭শ’ পেয়ারা গাছ কেটে সাবার করে দিয়েছে দুর্বত্তরা

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছা গ্রামের মাঠে পূর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের ৩ হাজার ড্রাগন ও ৭শ’ পেয়ারা গাছ কেটে সাবার করে দিয়েরেছ দূর্বত্তরা। স্থানীয়রা জানান, বামনগাছা গ্রামের রকি আহম্মেদ ৩ বছর আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলো।

কিছুদিন আগে বেশ কিছু ড্রাগন ফল বিক্রি করেছেন। ভরা মৌসুম কেবল শুরু হচ্ছে এবার আরো ফল বিক্রি হবে বলে আসা ছিলো তার। কিন্তু সোমবার রাতে তার বাগানের সব গাছ গুলো কেটে সাবার করে দিয়েছে দূর্বত্তরা । একই রাতে ওই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়ায় বিঘা জমির ৭শ’ ধরন্ত পেয়ারা গাছও কেটে দিয়েছে দূর্বত্তরা।

ক্ষতিগ্রস্থ কৃষক রকি ও রিংকু মিয়ার দাবী পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা এ ঘটনাটি ঘটিয়েছে। তারা থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত