২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান মতলব উত্তরে ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ  নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজার ও মৎস্য আড়দে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার ৪ এপ্রিল বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার আমিরাবাদ,দশানী বাজার, ষাটনল কনু মার্কেট সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মৎস্য অফিসার এর প্রতিনিধি মোঃ ইমাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।

অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত