২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে বিজিবির অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল ও মদ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা :ঝিনাইদহের মহেশপুরে রাতভোর বিজিবির অভিযানে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও মদসহ ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি সুত্রে জানাগেছে, রোববার রাতে মহেশপুর ৫৮ বিজিবির পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৩৬ বোতল মদ উদ্ধার করে।

একই সময় নতুন পাড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। একই সময় মাঠিলা,বাঘাডাঙ্গা,পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। এঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে মামলা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত