২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে কিশোরীদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতা মুলক
প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোজাম্মেলহোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারজানা নাজনীন শাম্মী,সহকারী পল্লী উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন প্রমুখ।পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত