২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

বন্দররাজনীতি

বন্দরে বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন রাজু’র ইন্তেকাল

প্রেসনিউজ২৪ডটকমঃ বন্দর প্রতিনিধি: বন্দরের ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন রাজু(৫৫) আর নেই। ২৯ জানুয়ারী বুধবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নবীগঞ্জ উত্তর পাড়াস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে ওয়ারিশ উদ্দিন রাজু স্ত্রী,১ছেলে,২মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নবীগঞ্জ বাগের জান্নাত জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজ পরিচালনা করেন বাগে জান্নাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রবিউল ইসলাম।

মরহুমকে শেষ বিদায় জানাতে তাকে এক নজর দেখার জন্য ছুটে যান বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহানগর বিএনপি নেতা আতাউর রহমান মুকুল,২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাসেল,সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাকুর রহমান মোস্তাক,মোক্তার হোসেন,জান্নাতুল রাজিব,জনেজনে নাট্য সম্প্রদায়ের সভাপতি মহিউদ্দিন খোকাসহ এলাকার সর্বস্তরের গণমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত