২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে বিএনপির আর্থিক অনুদান

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল
শনিবার বিকেল ৫ টায় তারেক রহমানের অনুদান স্বজন হারাদের হাতে পৌঁছে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্যঅধ্যাপক মামুন মাহমুদ।

অনুদান পেয়েছেন নিহত শাহীনের পিতা মো. হাসান, নাজমুলের পিতা মো. আরমান ও আহত রাশেদের পিতা মো. হেদায়েদ হোসেন। তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহতদের পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপি।

তারই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি তাদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে। বিএনপি সবসমই স্বজন হারাদের পাশে থাকবে। বিএনপির এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত