২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী ও  জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুর মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তার্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা – র‌্যালী ও জয়িতাদের মাঝে সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উন্মে ছালমা আক্কারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরা ইয়াসমিন, সাংবাদিক সরোয়ার হোসেন ,মহিলা অধিদপ্তরের মনোরঞ্জন মজুমদার প্রমুখ।

পরে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ। এর পুর্বে আন্তার্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ টত্তর থেকে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত