তালতলীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত
প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’-এর বাস্তবায়নে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এতে কারিগরি সহযোগিতা প্রদান করে অক্সফাম বাংলাদেশ (Oxfam in Bangladesh) এবং সার্বিক অর্থায়ন করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)। কোরিয়ার অর্থায়নে পরিচালিত ‘Bangladesh Cyclone Preparedness and Inclusive Shelter Resilience Project (KOICA_HPP)’- প্রকল্পের এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
