১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সারাদেশ

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মতলব পৌরসভার মধ্য কলাদী লক্ষ্মীপুর কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাসার ছাদে কাপড় শুকাতে দিয়েছিলেন গৃহবধূ হেলেনা।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর সকাল ১০টায় মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে, হঠাৎ এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত