এইচ এস সি পরীক্ষায় মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজ এগিয়ে
প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্র কলেজ সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, অধিকাংশ কলেজেই পাসের হার সন্তোষ জনক নয়। এমনকি কয়েকটি কলেজের পাসের হার ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। অন্যদিকে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজে পাসের হার ৬৬ দশমিক ১ শতাংশ। এ কলেজে ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫জন। মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মমিনুল হক বলেন,তাদের কলেজর সফলতার পিছনে শিক্ষক/ছাত্রী ও অবিভাবকদের সমন্বিত ফল। তিনি আরো বলেন মোবাইল ফন থেকে দুরে রেখে ছাত্রীদের পড়ার টেবিলে নিয়ে আসতে হবে। এর কোন বিকল্প নেই। তাহলে আগামীতে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো।
মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, আমার কলেজে দুর-দুরান্ত থেকে আসা ছাত্রীদের জন্য নিরাপত্তা দিয়ে ছাত্রী হোষ্টেল খোলা হয়েছে। যা মহেশপুরে কোন কলেজ এখনও পর্যন্ত করতে পারেনি। আগামীকে শিক্ষক/ছাত্রী ও অবিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় আমরা আরো ভালো ফলা ফল দিতে পারবো বলে আমি আশা করি।
