৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

ফুলবাড়ীতে জমি বিরোধে দুই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক বৃদ্ধকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রশিদসহ প্রায় ৬০-৭০ জনের একটি দল মো. সেকেন্দার আলীকে মারধর করতে আসে। এ সময় সেকেন্দার আলী পালিয়ে গেলে তাঁর ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি তাঁর বৃদ্ধ বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের আত্মীয় সাজ্জাদ আলী দোয়াইয়ের বাড়িতেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রতিপক্ষের রশিদ আলী বলেন, তাঁর শ্বশুর তাঁকে দুই শতক জমির ওপর একটি বাড়ি তৈরি করে দিয়েছিলেন। তবে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই শ্বশুর মারা যান। পরবর্তীতে তিনি তাঁর শ্যালকের কাছ থেকে এক শতক জমি ক্রয় করেন। কিন্তু পরে জানতে পারেন, ওই জমি তাঁর শ্যালক সেকেন্দার আলীর কাছেও বিক্রি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি যে জায়গায় বসবাস করছেন, সেই জায়গা সেকেন্দার আলী দখলের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, সেকেন্দার আলী বলেন, তিনি রশিদ আলীর শ্যালকের কাছ থেকে বৈধভাবে জমিটি ক্রয় করেছেন। জমির চৌহদ্দিও তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই জমির বিষয়ে কথা বলতে গেলে রশিদ লোকজন নিয়ে এসে তাঁদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 এ বিষয়ে ৬ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।
বিরোধটি মীমাংসার লক্ষ্যে আগামী রবিবার উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার জন্য ডেকেছেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত