২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন আটক

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ চোরাই পথে ভারতে যাওয়ার সময় ও চোরাই পথে ভারত থেকে দেশে আসার সময় বিজিবির সদস্যরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ১২ ঘন্টার অভিযানে নারী,পুরুষ,শিশু ও দালালসহ ৩৬ জনকে আটক করেছে। এ সময় সীমান্ত এলাকা থেকে ১টি প্রাইভেট কার উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিক্তিত্বে ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মহেশপুর উপজেলার মাঠিলা, বাঘাডাঙ্গা,সামন্তা,খোশালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ জন নারী শিশু পাচারকারীর দালালসহ ৩৬জনকে আটক করেছে।

আটক কৃতদের মধ্যে নারী ১২ জন,পুরুষ ১৫জন ও শিশু ৮জন রয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে ৫টি মামলা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত