১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে ১০হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতারণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ২০২৪-২৫ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ -১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার কৃষকের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবরিনা মুজাইন নাবিলা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান,রাশেদুল ইসলাম,নজরুল ইসলাম প্রমুখ। পরে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ১০ হাজার কৃষকের মাঝে বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতারণ করা হয়।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত