২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জেলা

মহেশপুরে প্রাইভেট কারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরানকে (২২) আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুর গামী সড়কের বগা এলাকায় তল্লাশি চৌকি বসায় খুলনা-৬ (সিপিসি-২ ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল।

রাত ১০টা ১৫ মিনিটের দিকে সন্দেহ ভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করাসহ ও চালককে আটক করা হয়। আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা এবং মোবাইল ফোনের মূল্য ২ হাজার ৫০০ টাকা।

প্রাইভেট কারটির মূল্য তাৎক্ষণিক ভাবে নির্ধারণ করা যায়নি। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত