ফুলবাড়ীতে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত। ২ নভেম্বর, সোমবার বিকাল ৩টায় ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে। ফুলবাড়ী ইসলাম ট্রেডার্স, বনাম পার্বতীপুর একাডেমি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ জুলফিকার আলী মাস্টার।বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ রানা, পৌর যুবদল নেতা মোঃ বেলাল হোসেন, দলিল লেখক মোঃ আব্দুল কাদের ও ব্যবসায়ী মোহাম্মদ মানিক।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির (কনক)টুর্নামেন্টটির আয়োজন করেছে ৬নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটি, ফুলবাড়ী পৌরসভা আয়োজকদের স্লোগান ক্রীড়াই শক্তি, মাদক ছেড়ে খেলতে চল।
মাদকমুক্ত যুব সমাজ গড়তে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। খেলায় ফুলবাড়ী ইসলাম ট্রেডার্স ৪-২ গোলে পার্বতীপুর একাডেমি একাদশ কে পরাজিত করে
