সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র বৃক্ষরোপণ
প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ প্রকৃতির বুক সবুজ ভালোবাসায় ভরিয়ে দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহের মহেশপুরে এক দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে সরকারি নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ (নিবন্ধন নং: ঝিনাই-৯৯৮/২৬)।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মহেশপুর উপজেলার কুসুমপুর থেকে ভবন নগর সড়কের দু’ পাশে মেহগনি, কাঁঠাল, আমসহ ৬ প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করে সড়কটিকে সবুজায়নের আওতায় আনা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক সাব্বির হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল হক, সদস্য শামীম সরোয়ার ভুটার, আজীবন সদস্য শামিনূর রহমান, আশরাফুল ইসলাম লিংকনসহ স্থানীয় পরিবেশপ্রেমী সাধারণ মানুষ।
