ফুলবাড়ীতে এনসিপি নেতা জাকির আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদের বিরুদ্ধে দেওয়া সাময়িক বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।নোটিশে উল্লেখ করা হয়, স্মারক নং: এনসিপি/দিনাজপুর/শোকজ/২০২৬/০২, তারিখ: ০১ নভেম্বর ২০২৬ খ্রি.। গত ৫ মে ২০২৬ ইং তারিখে (স্মারক নং: এনসিপি/দিন/শোকজ/২০২৬/০১) জাকির আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সাময়িক বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।
উক্ত নোটিশের জবাবে তিনি আইনি জটিলতা শেষে “পুলিশের রিপোর্টে” নির্দোষ প্রমাণের তথ্যসহ লিখিত ব্যাখ্যা দাখিল করেন। জেলা কমিটি তা পর্যালোচনা করে সন্তোষজনক মনে করেছে।অতএব জেলা কমিটির সিদ্ধান্তক্রমে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো। উক্ত সিদ্ধান্ত অদ্য হতে কার্যকর হবে বলে নোটিশে জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব একরামুল হক আবির এবং আহ্বায়ক এ কে এম হাসানুর রহমান সোহাগ।
