প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি’র অভিযানে মহেশপুরের সামন্তা সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার ভোর পর্যন্ত ৫৮ বিজিবি’র সামন্তা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১০১৩ বোতল স্কাফ সিরাপ ও ১১ কেজি গাজা উদ্ধার করে।
বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার রাতে ৫৮ বিজিবি’র সামন্তা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সামন্তা সীমান্ত এলাকার একটি কলাই ক্ষেত থেকে ১৮৯ বোতল ভারতীয় মাদক স্কাফ সিরপ ও ১১ কেজি গাজা উদ্ধার করা হয়। অপর দিকে শনিবার ভোর রাতে সামন্তা সীমান্ত এলাকার কচুয়ারপোতার কবর ¯’ানের পাশ থেকে ৮২৪ বোতল ভারতীয় মাদক স্কাফ সিরাফ উদ্ধার করে।
তবে এ সময় মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি। মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, মহেশপুরের সব সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে।





