সিনিয়র সাংবাদিক সেলিম রেজার মা তাজ বেগম আর নেই

0
সিনিয়র সাংবাদিক সেলিম রেজার মা তাজ বেগম আর নেই

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকায় ডিপ্লোমেটিক বিটের সিনিয়র সাংবাদিক সেলিম রেজার মা তাজ বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমা তাজ বেগমের জানাজা নামাজ নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা সড়কের হাজি আব্দুল হাকিম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার তাওফিক দান করেন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here