স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এমপি মানিক

0
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এমপি মানিক

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুরবাসী। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে এ খবর ছড়িয়ে পড়লে আনন্দের বন্যা বয়ে যায়।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। শেখ ফরিদ আহম্মেদ মানিক দীর্ঘ সময় ধরে চাঁদপুরের মাটি ও মানুষের রাজনীতিতে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে আসছেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। স্থানীয় জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকায় তিনি সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন জননেতা।

তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং উন্নয়ন ভাবনার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো বিনির্মাণের প্রধান চালিকাশক্তি। এই কমিটির সদস্য হিসেবে শেখ ফরিদ আহম্মেদ মানিক অন্তর্ভুক্ত হওয়ায় চাঁদপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করেন এলাকাবাসী।

বিশেষ করে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়ন এবং পৌর এলাকার নাগরিক সুযোগ-সুবিধা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদী সাধারণ মানুষ। চাঁদপুরবাসীর প্রত্যাশা, শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁর সততা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে এই দায়িত্ব সফলভাবে পালন করে চাঁদপুর তথা দেশের সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here