সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ

0
সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। ‎এ ঘটনায় রাতেই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মো. আব্দুল্লাহ (২৪) এবং নাইম হেসেন (২৫)। পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এসময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়।

এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং সহকারী উপ-পরিদর্শক স্বপনের মাথায় ও হাতে রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।’সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমাদের দুজন পুলিশ আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here