সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

0
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে   শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ ও ক্যাম্পাসে রোপন করা হয়েছে।

ইনতেফা কীটনাশক কোম্পানির উদ্যোগে সোমবার (০৩ আগস্ট) তালতলী ছালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা ক্যাম্পাসে ফলজ চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়েছে।

এ সময় তালতলী ছালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশীদ, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইনতেফা কীটনাশক কোম্পানির প্রতিনিধি রফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here