জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে স্বরুপপুর ইউনিয়নকে হারিয়ে মহেশপুর পৌরসভা চ্যাম্পিয়ন

0
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে স্বরুপপুর ইউনিয়নকে হারিয়ে মহেশপুর পৌরসভা চ্যাম্পিয়ন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ মাঠে সোমবার বিকালে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর পৌরসভা বনাম স্বরুপপুরের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় মহেশপুর পৌরসভা ১-০ গোলে স্বরুপপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় একমাত্র গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার মোমিনুর রহমান মোমিন। পরে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্ণামেন্টের প্রধান অতিথি ঝিনাইদহ জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান রতন,সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here