প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর টানা অভিযান। বুধবার বড়গ্রাম ও সুন্দরা বিওপি এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১ লাখ ৪২ হাজার ৭০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বিজিবি।
২৯ বিজিবি সূত্র জানায়, ৩০ জুলাই অভিযান দুটিতে মালিকবিহীন অবস্থায় ১৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১,৪২,৭০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে। একইসাথে মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।





