মহেশপুরে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

0
মহেশপুরে খাল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া ​প্রতিনিধি (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ​ঝিনাইদহের মহেশপুরে খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন পার্শ্ববর্তী স্বরূপপুর গ্রামের বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবনগর খালের সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানা পুলিশে খবর দেয়। পরে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয় লোকজন নিহতের পরিচয় শনাক্ত করার পর পুলিশ লাশটির থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​মহেশপুর থানার পুলিশ জানায়, আবুল হোসেন সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। খালের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কারণে অসাবধানতাবশত তিনি খালে পড়ে গিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হত্যা নাকি দুর্ঘটনা জনিত মৃত্যু তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here