মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ​মতলব(চাঁদপুর) প্রতিনিধি: চাদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​শুক্রবার (২৪ তারিখ) উপজেলার মধ্য ইসলামাবাদ গোরস্থান মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। ​সভায় ওয়ার্ডের সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। ​উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি অবহেলিত ইসলামাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ৮ নম্বর ওয়ার্ডসহ পুরো ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

মজিবুর রহমানের সঞ্চানালায় শাহজাহান সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মো সালাম, সাবেক ইউপি সদস্য দুলাল দর্জি,কাদির দর্জি,গোলাম রাব্বানী রুমেল,জাকির প্রধান,আল্লাউদ্দিন দর্জি,সহ অনেকে। এ সময় তাঁরা এলাকার তরুণ ও সমাজসেবী প্রার্থী জাকির হোসেনের প্রতি তাঁদের সমর্থন ও আস্থা ব্যক্ত করেন। সভাটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here