প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাধবখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা মাধবখালি গ্রামের একটি বাঁশবাগানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাসী করে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিং,২ রাউন্ড গুলিসহ ২২ বোতল মাদক উদ্ধার করেছে।
বিজিবি সুত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর রাতে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সদস্য মাধবখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা এক চোরাকারবারীকে ধাওয়া করে। বিজিবি সদস্যদের তারা খেয়ে সে একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাসী করে ব্যাগের ভিতর থেকে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিং,২ রাউন্ড গুলি ও ২২ বোতল মাদক উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধার কৃত অস্ত্র ও মাদক থানায় জমা দেওয়া হয়েছে। তবে আসামী ধরার চেষ্টা চলছে।





