প্রেসনিউজ২৪ডটকমঃ মনিরুল ইসলাম মনির: চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন ১ দিনের সফরে সোমবার (৬ জুলাই-২০২৬)চাঁদপুর -২( মতলব উত্তর -মতলব দক্ষিণ)তার নির্বাচনী এলাকায় আসছেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৬জুলাই-২০২৬)সকালে সড়ক পথে ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা মতলব উত্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল ১০ টায় মতলব উত্তর উপজেলার চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।
দুপুর ১২ টায় মতলব উত্তর উপজেলায় কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।দুপুর ১টায় নামাজের বিরতি। বিকাল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করাকেন।বিকাল ৪টায় মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় বিকাল ৫টায় মতলব দক্ষিণে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় করবেন।ঢাকার উদ্দেশে মতলব ত্যাগ করবেন।





