গৌরীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মপরিকল্পনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
গৌরীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মপরিকল্পনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে কর্মপরিকল্পনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৬ ইং,) রাত ৮টায় বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আমিনুল ইসলাম মিনাল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রাহমানি। তিনি তাঁর বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করা, আদর্শভিত্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জোইনদ্দিন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. আলিম উদ্দিন আলিম।

ঢাকা বিমানবন্দর এলাকার সভাপতি মাওলানা রিয়াদুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর পৌরসভা শাখার সাধারণ সম্পাদক জনাব মো. ইউসুফ আলী। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করা, সদস্য বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here