মতলব উত্তরে দূর্গাপুর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

0
মতলব উত্তরের দূর্গাপুর ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশশাসক আহমেদ জিয়াউর রহমান

প্রেসনিউজ২৪ডটকমঃনিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। রোববার (৫ জুলাই) তিনি উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সার্বিক কার্যক্রম, ভূমিসেবা প্রদান কার্যক্রম এবং সেবাগ্রহীতাদের জন্য থাকা সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় ভূমি–সংক্রান্তসেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গেও কথা বলেন। তাঁদের বিভিন্ন সমস্যা ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্রুত, স্বচ্ছ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here