মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৯

0
মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৯

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃসারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

প্রথমদিনে বাংলা প্রথমপত্রে উপজেলার পাঁচটি কেন্দ্রে মোট ১ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৯৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম দিনে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে ছেংগারচর সরকারি কলেজ কেন্দ্রে ৪০৪ জন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৪১ জন, সুজাতপুর কলেজ কেন্দ্রে ২২৬ জন, নাছিরী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯৮ জন এবং ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৪৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

সব মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার,৪শ’১৮ জন। উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব হোসাইন মোঃ ইয়াসিন ঢালী বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘেœ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, মেডিকেলটিম এবং সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে দায়িত্ব¡ পালন করেছেন। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) একেএম জাহাঙ্গীর আলম বলেন, প্রথম দিনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাত্র ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। সকল কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি পরীক্ষা কার্যক্রম, প্রশ্নপত্র বিতরণ, আসন বিন্যাস ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও একই পরিবেশে অনুষ্ঠিত হবে। আগামী পরীক্ষাগুলোতেও নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ টিমসহ সার্বিক তদারকি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here