প্রেসনিউজ২৪ডটকমঃ সরকার ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করা হয়।
এর আগে, সর্বশেষ (২ জুন) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।





