না’গঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন: ডিসি রায়হান কবির

0
নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নারায়ণগঞ্জে ‘জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্থায়ী টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়েস উদ্দিন বিপ্লব, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলায় ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় ৩ লাখ ৩৫ হাজার ১৯৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা ব্যতীত) এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৫৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here