প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন,২০২৬ ইং) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে চট্রগ্রামের উদ্দেশে স্টেশন থেকে চট্রগ্রামের উদ্দেশে ত্যাগ করার সময় আউটার সিগন্যালের কাছে হঠাৎ বিকট শব্দে পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ের দায়িত্বশীল সূত্র দাবি করেছে, লাইন বা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে গৌরীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার বলেন, ‘দুর্ঘটনার ফলে ওই রেলপথে ট্রেনচলা বন্ধ হয়ে পড়েছে। বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, এ ঘটনার ফলে জামালপুর চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দ্রুত লাইন সংস্কার ও বগি উদ্ধারের কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।





