ময়মনসিংহের গৌরীপুরে প্রাইজ প্রকল্পের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত।

0
ময়মনসিংহের গৌরীপুরে প্রাইজ প্রকল্পের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত।

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে দক্ষতা উন্নয়ন কর্মসূচী (প্রাইজ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ২২/৬/২০২৬ ইং, রোববার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ব্র্যাকের সহযোগিতায় এবং আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপজেলার ২৫ জন দক্ষ মাস্টার ক্রাফটস পার্সনের (এমসিপি) সার্বিক তত্ত্বাবধানে সমাজের ঝড়েপড়া ও অবহেলিত ৫০ জন সুযোগবঞ্চিত মানুষকে সম্পূর্ণ হাতে-কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দীর্ঘ ৬ মাস মেয়াদী এই কর্মসূচীতে আইসিটি, বিউটিফিকেশন, দর্জি বিজ্ঞান ও উড ফার্নিচার—এই চারটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ক্যাটাগরিতে বিভক্ত করে তাদের দক্ষ ও জনশক্তি হিসেবে গড়ে তোলা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স পরিচালক সুদেব চন্দ্র রায়। তিনি তাঁর বক্তব্যে দক্ষ জনশক্তির গুরুত্ব তুলে ধরে অত্যন্ত জোরালো ভাষায় বলেন, “আমাদের দেশের সবচেয়ে বড় সংকট ও অভিশাপ হলো তীব্র বেকারত্ব। প্রতিদিন হাজার হাজার তরুণ কর্মসংস্থানের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন ঠিকই, কিন্তু পর্যাপ্ত কারিগরি দক্ষতা না থাকায় সেখানে গিয়ে তারা অবমূল্যায়িত হচ্ছেন এবং কেবল সাধারণ শ্রমিক হিসেবে অত্যন্ত কঠিন ও কম বেতনের কাজ করতে বাধ্য হচ্ছেন।

আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকতে হলে পুঁথিগত বিদ্যার চেয়ে হাতে-কলমে কাজের দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষতার এই তীব্র অভাব দূর করে যুবসমাজকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতেই ব্র্যাকের সহযোগিতায় আমরা এই উপজেলার ৫০ জন অবহেলিত ও ঝরেপড়া মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার লুৎফর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, আসপাডার সিনিয়র মনিটরিং অফিসার খন্দকার শাকীর আহম্মদ, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ময়মনসিংহ জেলা ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

আসপাডা মাইক্রোফাইন্যান্সের এরিয়া ম্যানেজার আরিফুল ইসলাম বাধন, ফোকাল পার্সন আবুল কালাম আজাদ, ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোঃ রুবেল মিয়া, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আজাদ হোসেন জনি, এমসিপি ওবায়দুর রহমান ও শাহ আলম প্রমুখ।অনুষ্ঠানশেষে কোর্স সম্পন্নকারী এমসিপি ও প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here