বিপুল সংখ্যাক সমর্থক নিয়ে বিএনপি’র মতবিনিময় সভায় যোগ দিলেন মতিউর রহমান

0
কয়েক হাজার সমর্থক নিয়ে বিএনপি’র মতবিনিময় সভায় যোগ দিলেন মতিউর রহমান

প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন বিএনপি’র  নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেন দিনাজপুর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

উক্ত সভায় কয়েক হাজার সমর্থক নিয়ে যোগদান করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মতিউর রহমান মুকুল। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

মত বিনিময় সভায় দলীয় শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তারা,এ সময় বক্তারা বলেন সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। মতবিনিময় সভায় যোগদানের বিষয়ে মতিউর রহমান মুকুল জানান,জাতীয় সংসদ নির্বাচনে আমি এবং আমার সমর্থকগণ ধানের শীষের পক্ষে এই আসনে কাজ করেছি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় সমর্থন প্রত্যাশা করি। আজকের এই মতবিনিময় সভাকে সফল করতে অত্র ইউনিয়নের কয়েক হাজার সমর্থকদের নিয়ে এই সভায় যোগদান করেছি। দলীয় যে কোন কর্মকান্ডে দলের নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here