প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোপ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন-২০২৬) বিকালে উপজেলার ছেংগারচর কলেজ রোড থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে এসে শেষ হয়। পরে সুরুজ প্লাজার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জান টিপুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশ্রাফুল আলম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান সচিব প্রমূখ। খায়রুল হাসান বেনু বলেন, যেখানেই অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির তথ্য পাওয়া যাবে সেখাইনেই প্রতিহত করা হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে ছেড়ে দেওয়া হবে না।
সুতরাং শান্তির মতলবকে কেউ অশান্তি করার চেষ্টা করবেন না। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ,বাবু সরকার, সদস্য আল আমিন সরকার, কবির সরকার ছেংগারচর পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাউছার খান, পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম।
কলাকান্দা যুবদলের সাধারণ সম্পাদক রফিক তাতী,গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া নাদিম,সাধারণ সম্পাদক কাজী সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া, পৌর যুবদল নেতা বাদল শিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়সহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





