তালতলীতে ৩০০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0
তালতলীতে ৩০০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ রগুনা জেলার তালতলী উপজেলার কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১২ টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, শিক্ষা উপকরণের মধ্যে ছিল লেখার খাতা, প্রয়োজনীয় বই, ক্যালকুলেটর, স্কেল, জ্যামিতি বক্স, কলম, ইরেজার।

উল্লিখিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন করেন তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার, পঁচাকোরলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মোঃ আনিসুজ্জামান তালতলী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জনাব এডভোকেট গোলাম সরোয়ার, সাংবাদিক বেলাল হোসেন মিলন, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোর কলির প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ, সভাপতিত্ব করেন কিশোর কলির সভাপতি মিসেস হামিদা এনি।

উল্লেখ্য ১৯৯৩ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ মানবিক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন যার মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, ছাত্র ছাত্রীদের পোশাক বিতরণ, ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, গরিব মানুষের মধ্যে শাড়ি লুঙ্গি থ্রি পিস বিতরণ রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ ইমাম মোয়াজ্জিনদের সম্মানিত উপহার বিতরণ, বিভিন্ন মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here