প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব চাঁদপুর) প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন-২০২৬) সকাল ১১টায় উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সভাপতি ও ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন ওমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের সভাপতি ও ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপির সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নূরুল হক জিতু সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাদক্ষ বশির আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন ,জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু,ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার ও উপজেলা আমিনূল আহসান ফেরদৌস, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু,উপজলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল মালেক মোল্লা,উপজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান ,উপজলা ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজী
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন, জিয়াউর রহমান এবং বাংলাদেশ দুটো অবিচ্ছেদ্য সত্তা, একে আলাদা করা যায় না। কারণ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে নিজের অস্তিত্ব লাভ করেছিল।
তিনি আরও বলেন, একাত্তরের সংকটময় মুহূর্তে মেজর জিয়া যেভাবে দিশেহারা গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন, ঠিক একইভাবে পঁচাত্তরের সিপাহী-জনতার বিপ্লবের পর মেজর জেনারেল জিয়া হিসেবে তিনি আবারও জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ পুনর্গঠনের দায়িত্ব নেন।দেশের এবং বিএনপির প্রতিটি সংকটময় মুহূর্তে এই মানুষটি সবসময় আলোকবর্তিকার মতো সামনে এসে দাঁড়িয়েছেন।
শহীদ জিয়ার সততা ছিল কিংবদন্তিতুল্য এবং তার মধ্যে এক অনন্য রাষ্ট্র্রনায়কোচিত গুণাবলী ছিল, যা তার চরম রাজনৈতিক শত্রুরাও স্বীকার করতেন। তার শাহাদাতের পর আয়োজিত ঐতিহাসিক জানাজায় লাখো মানুষের অশ্রুসিক্ত অংশগ্রহণই প্রমাণ করে বাংলাদেশের মানুষ শহীদ জিয়া এবং দেশকে এক করে দেখেছিল।
ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক এবং ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবেও তিনি স্মরণীয়।তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবারসহ বিএনপি এ পর্যন্ত পাঁচ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনাও করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





