নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ ২০২৫-২৬ অর্থ বছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১মে) সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রেের সভাকক্ষে দিনব্যাপি এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার। অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মোহাম্মদ জহিরুল হক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন। আরো উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ট্রেনিং কর্ডিনেটর মোঃ ওবায়দুল হক রেজা ও মনিটরিং অফিসার এস এম নাজমুস সাকিব ।

প্রশিক্ষণের কোর্স কর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা: রুপালী খাতুন। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে সদর উপজেলার মোট ৩০জন কৃষক-কৃষানী, অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here