অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে কতটা ?

0
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে কতটা ?

প্রেসনিউজ২৪ডটকমঃ আবদুল মান্নান: বাংলাদেশ সরকার অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কতটা জ্বালানি সাশ্রয় হতে পারে- এমন প্রশ্ন উঠেছে এখন। আলোচনায় আসছে সন্ধ্যা ছয়টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকেও সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময় কমানোর পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের লেনদেন চলবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং চারটায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। দোকানপাট ও শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সিদ্ধান্ত নিয়ে দোকান মালিকসহ ব্যবসায়ীদের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে।

দোকান মালিকসহ ব্যবসায়ীরা সরকারের সিদ্ধান্ত নিয়ে নিজেরা আলোচনা করবেন এবং শনিবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও তাদের বসার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে আগামী তিন মাস সরকারি ব্যয় কমানো এবং এ সময়ে কোনো নতুন যানবাহন (গাড়ি, জলযান, আকাশযান) ও কম্পিউটার সামগ্রী না কেনার কথাও বলা হয়েছে।

এছাড়া জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্তও সরকার নিয়েছে। হয়েছে। সেইসাথে, বিয়ে বা উৎসবে কোনো আলোকসজ্জা করা যাবে না বলে সরকার বলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here